বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ। গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ৪৪ প্লাটুন বিজিবি, আনসার ও এসআরবি মোতায়েন। গাজীপুরে শ্রমিক অসন্তোষ: শতাধিক কারখানা ছুটি এবং ৩২টি কারখানা বন্ধ ঘোষণা। গাজীপুরে পুলিশ বক্সে আগুন দিলো বিক্ষুব্ধ শ্রমিকরা। জাপানে কর্মসংস্থানের প্রস্তুতি, আনসার-ভিডিপির প্রশিক্ষণ পরিদর্শনে জাপানি প্রতিনিধি দল। সততা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত, তিন ঘটনায় মানুষের আস্থার প্রতিদান দিলেন আনসার সদস্যরা। গাজীপুরে ১৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন; জননিরাপত্তায় ৯ জেলায় দায়িত্ব পালন করছে ৫৭ প্লাটুন আনসারের তৎপরতায় বিএমইউ হাসপাতালে দালাল আটক সাহসিকতার পুরস্কার পেলেন আনসার কমান্ডার ওমর ফারুক, সদর দপ্তরে ডেকে সম্মানিত করলেন মহাপরিচালক। ঢাকা ইপিজেড ও ঢামেক হাসপাতালে আনসারের অভিযান: চোর ও দালাল আটক।

গাজীপুরে পুলিশ বক্সে আগুন দিলো বিক্ষুব্ধ শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক: / ১৬ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

গাজীপুর মহানগরীর গাজীপুরা বাসস্ট্যান্ডে পুলিশ বক্সে ভাংচুর করে মালামাল বের করে আগুন দিয়েছে আন্দোলনকারীরা৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ১১ টার পর ৷ পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন৷ বর্তমানে ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে৷

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শ্রমিক আন্দোলন চলছিল, এসময় শ্রমিকদের সঙ্গে কিছু বহিরাগতরা যুক্ত হয়৷ এরপর তারা মহাসড়ক অবরোধ করে, একপর্যায়ে তারা গাজীপুরা পুলিশ বক্সে ভাংচুর করে এবং আগুন ধরিয়ে দেয়৷ এসময় তারা পুলিশ বক্সের ভেতরে থাকা মামলার বাহির করে মহাসড়কে আগুন ধরিয়ে দেয়৷

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, পুলিশ বক্স থেকে চেয়ার-টেবিল বের করে রাস্তায় ফেলে সেগুলোর মধ্যে আগুন লাগিয়ে দিয়েছিল। আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং শ্রমিকদের ধাওয়া করে সরিয়ে দেওয়া হয়। বর্তমানে মহাসড়কের দুই দিকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর