বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

কাজিপুরে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টারঃ / ৩৭৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের খাসরাজবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ক্যানসার রোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহে… রাজিউন)। বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

জানা গেছে, খাসরাজবাড়ী ইউনিয়নের উজান মেওয়াখোলা উত্তর পাড়া গ্রামের বাসিন্দা ছিলেন জহুরুল ইসলাম চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। রাজধানীর মিরপুর ডেলটা হাসপাতালে চিকিৎসা অবস্থায় মৃত্যু বরণ করেন। কর্মজীবনে তিনি দীর্ঘদিন খাসরাজবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরপর টানা দুইবার একই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত পালন করেন। প্রথমবার ২০১৬ সালে নৌকা প্রতীকে নির্বাচন করে।

দ্বিতীয়বার ২০২২ সালে বিনা প্রতিদ্বন্দীতায় নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। তিনি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। মৃত্যুকালে স্ত্রী ও তিন সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সন্ধায় খাসরাজবাড়ী প্রথম জানাজা শেষে রৌহাবাড়ী দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

পরে সেখানেই তাঁর নিজবাড়ীতে কবরস্থ করা হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ ১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয়, কাজিপুর উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীসহ অন্যান্য ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর