বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে ঝুট গোডাউনে লাগা আগুন এক ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে। কোনাবাড়ীতে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট। কাজিপুরে খাবার হোটেলে ৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ইন্টারন্যশনাল ক্লাসিক কম্পোজিট কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা। দেশ চালাতে ব্যর্থ সরকার, গণভোটের রায়ও বাতিল করেছে: এমপি রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বাঘের আক্রমণে নারীসহ আহত-৩ বাঘ তাড়াতে বিজিবির ফাঁকা গুলি পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজের উদ্বোধন জানুয়ারিতে, পাবনায় পানিসম্পদ মন্ত্রী ভয়েস অব কাজিপুরের নয়া সভাপতি শাহিন সম্পাদক মজিদ কাজিপুরের চরাঞ্চলে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু সিরাজগঞ্জের রামকৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান সাবানের মতবিনিময় সভা

কাজিপুরে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনতে প্রশিক্ষণ কর্মশালা

রিপোর্টারের নাম : / ২৭২ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৬ জুন, ২০২৪

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: কাজিপুরে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ-২০২৪ প্রদানের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়। গত ২৬ জুন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন। প্রান্তিক জনগোষ্ঠীর নিম্ন আয়ের মানুষের জীবন মান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত সরকারি ক্ষুদ্রঋণ কার্যক্রম আরো গতিশীল করতে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মনিরুল ইসলাম এবং রোকনুজ্জামান। পরিচালনা করেন কাজিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোত্তালিব। কাজিপুর উপজেলায় চলমান ক্ষুদ্রঋণ কার্যক্রমের সাথে যুক্ত ব্যাক্তি বর্গ ছাড়াও কাজিপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুস সোবহান প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর