বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

কাজিপুরে দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামসহ ২ জন আটক 

রিপোর্টারের নাম : / ১৭৬ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

কাজিপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চল থেকে দেশীয় অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের নাটুয়ারপাড়ার মগবাজারে একটি ওয়ার্কশপে অভিযান চালানো হয়। এ সময় তারা লেদ মেশিনে দেশীয় অস্ত্র তৈরি করছিলো।

আটক মাহবুবুর রহমান দিপু (২৮) উত্তর রেহাইশুড়িবেড় গ্রামের বাসিন্দা ও নাটুয়ারপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হকের ছেলে। তার মা সুলতানা হক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। অপরজন ওয়ার্কশপ মালিক খাস রাজবাড়ী ইউনিয়নের শিপন শেখ।

কাজিপুর থানার অফিসার ইনচার্জ  শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, আটক মাহবুবুর রহমান দিপু  নাটুয়ারপাড়ার মগবাজারে শিপন শেখের মালিকানাধীন ওয়ার্কসপের লেদ মেশিনে দেশীয় অস্ত্র পাইপগান তৈরী করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে নাটুয়ারপাড়া ফাঁড়ির পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এসময়  একটি চাইনিজ কুড়াল এবং পাইপগান তৈরীর বিভিন্ন সরংঞ্জাম উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে থানায় মামলা  রুজু হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কোর্ট হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর