রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কাজিপুরে বাসচাপায় কিশোরের মৃত্যু-বাস পুড়িয়ে দিয়েছে উত্তেজিত জনতা

রিপোর্টারের নাম : / ৩২৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বাসচাপায় কাওসার(১৫) নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সে উপজেলার মানিক পোটল গ্রামের আবুল কাশেম আলীর পুত্র। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা আঁখি পরিবহণের ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কাজিপুর-ধুনট আঞ্চলিক সড়কে শ্যামপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঐ কিশোর বাই সাইকেলযোগে সোনামুখী বাজারের দিকে যাচ্ছিলেন। তিনি ছালাভরা বাজরের পূর্বপাশে এলে পেছন থেকে আঁখি পরিবহণের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী বাসটিকে ধাওয়া দিয়ে তাৎক্ষণিক শ্যামপুর ব্রিজের নিকটে আটক করে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসটির বেশিরভাগ অংশই পুড়ে গেছে বলে স্থানীয়রা জানান।

এলাকাবাসীর দাবী, বেপরোয়া গাড়ী চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ২৪ দিন আগে গত ৫ সেপ্টেম্বর একই স্থানে বালুবাহী একটি ট্রাককচাপায় তাসকিন বাবু নামে এক শিশুর মৃত্যু হয়। ওই ঘটনায় শিশুটির মা মুন্নী খাতুনের একটি হাত কেটে ফেলতে হয়েছে। সেদিনও বিক্ষুব্ধ জনতা ট্রাকে আগুন ধরিয়ে দিয়েছিল।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, ছালাভরা এলাকায় বাসচাপায় অজ্ঞাত পরিচয় এক সাইকেল আরোহী যুবক মারা গেছেন। তার নাম পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এই ঘটনায় স্থানীয় জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণ করেছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর