রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

কাজিপুরে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মাননায় সমাহিত

রিপোর্টারের নাম : / ১৯০ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

গোলাম কিবরিয়া খান,কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ভাঙ্গাছেও গ্ৰামের মৃত আজিজুর রহমান সরকারের পুত্র, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের দাফন রাষ্ট্রীয় সম্মাননায় সম্পন্ন করা হয়েছে। গত ২৯ অক্টোবর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তারের নেতৃত্বে এ সম্মাননা প্রদান করা হয়।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ এবং স্থানীয় জনসাধারণ ও স্বজনরা উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ গত ২৮ অক্টোবর সোমবার সন্ধায় ঢাকাস্থ মিরপুরে নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন। একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে তিনি ভারতে প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন স্থানে সম্মুখ সমরে অংশগ্রহণ করেন। ১৯৯০ সালে তিনি কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। স্থানীয় সূত্রে জানা যায়, মরহুমের বাবা আজিজুর রহমান সরকার কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন , ছোট ভাই সুজা ১৯৯০ খ্রিস্টাব্দের গণ আন্দোলনে শহীদ হন। তথাপি তিনি একজন দেশপ্রেমিক, আওয়ামী লীগের সমালোচক ও একজন প্রতিবাদী মানুষ হিসেবে ব্যপক জনপ্রিয় ছিলেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৭২ বছর। ব্যক্তি জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক ছিলেন। তিনি স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর