রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার। উল্লাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের খাবারে অনিয়মের অভিযোগ ; ২৩২ গ্রামের বদলে মিলছে মাত্র ১৭ থেকে ৩২ গ্রাম মাংস সিরাজগঞ্জের সলঙ্গায় মৎস্য আড়ত ইজারার দাবিতে মানববন্ধন যমুনার ভাঙনে বিলীন জনবসতি; ঝুঁকিপূর্ণ দুটি সরকারি বিদ্যালয়  কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যাওয়া সেই নারী বন্দি গ্রেপ্তার। কোনাবাড়ীতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেফতার। বিয়ে বাড়িতে উৎসবে অ্যালকোহলের নামে মিছিলন পান করায় দুইজনের মৃত্যু।

কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা

রিপোর্টারের নাম : / ১ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: প্রান্তিক পর্যায়ের বেকার ও সুবিধাবঞ্চিত নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে সিরাজগঞ্জের কাজিপুরে কুটির শিল্প ভিত্তিক মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

২৬ জুলাই সকালে উপজেলার পাটাগ্রাম রোডে সমাজ সেবক ও মানবাধিকার কর্মী ইন্জিনিয়ার এস এম শাহীনের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম। তিনি  বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে কুটির শিল্পের বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে নারীরা সেলাই, হস্তশিল্প, নকশিকাঁথা, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, বাঁশ ও বেতের তৈরি পণ্যসহ বিভিন্ন উৎপাদনমুখী কাজে দক্ষতা অর্জন করে নিজস্ব উদ্যোগে আয় করতে পারবেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ সেবক মরহুম এস এম সোহরাব হোসেন এর সহধর্মিণী শামসুন্নাহার। তিনি  বলেন ,নারীদের  দক্ষতা উন্নয়নের পাশাপাশি উদ্যোক্তা তৈরির মাধ্যমে বেকারত্ব হ্রাস এবং পারিবারিক আয় বৃদ্ধিতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজ টেংলাহাটা   অধ্যক্ষ ভারপ্রাপ্ত এস এম সাইদুল ইসলাম। কর্মশালা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর প্রভাষক সমাজ সেবক  রোকনুজ্জামান রাসেল। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেওয়া হয়। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার বেকার নারী ও আগ্রহী প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সফলতা কামনা করেন। প্রথম পর্যায়ে কাজিপুরে উৎপাদিত কাঁচামাল ছন, কাশ, বাঁশসহ বিভিন্ন উপকরণ ব্যবহার করে পণ্য তৈরির প্রশিক্ষণ দেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর