সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কাজিপুরে মাদক কারবারি মা- ছেলে আটক।

রিপোর্টারের নাম : / ৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

গোলাম কিবরিয়া খান, স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের কাজিপুরে থানা পুলিশের পৃথক অভিযানে ২ কেজি ৭৫ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি মা- ছেলে, এবং ২১ পিস  ইয়াবসহ ১ অপর মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এবং ১৪ সেপ্টেম্বর আটকৃতদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়।

অভিযানে, উপজেলার সোনামুখী ইউনিয়নের পাঁচগাছি গ্ৰামের চরপাড়ার বাসিন্দা চিহ্নিত মাদক ব্যবসায়ী শাফিউল ইসলামের বসত ঘর থেকে ২ কেজি ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার শেষে শফিউল এবং মা কল্পনা খাতুনকে আটক করে। এ ছাড়াও পৃথক অভিযানে, সোনামুখী গ্ৰামের চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের থাকার ঘর থেকে ২১ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। উভয় ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক মাদক দ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত এমন অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর