সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক

রিপোর্টারের নাম : / ৭ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সিমান্তবাজার এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে ১টি রিভলবার, ৩ রাউন্ড তাজা গুলি, এবং ১টি মোটরসাইকেলসহ মোঃ নাসিম হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আটকৃত নাসিম সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের কুড়ালিয়া গ্ৰামের শফিকুল ইসলামের ছেলে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) গভীর রাতে পুলিশের চেকপোস্টে তাকে আটক করা হয়। প্রেস রিলিজের মাধ্যমে কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন। প্রেস রিলিজ সূত্রে আরো জানা যায়, মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে নিয়োজিত থানা পুলিশের একটি দল কাজিপুর উপজেলার গান্ধাইল ইউনিয়নের সীমান্ত বাজারে চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক পৌনে দুইটার দিকে দুইজন আরোহীসহ একটি সন্দেহভাজন মোটরসাইকেলকে থামার সংকেত দিলে পেছনের আরোহী দ্রুত মোটরসাইকেল থেকে নেমে দৌড়ে পালিয়ে যায়। এ সময় তাৎক্ষণিকভাবে মোটরসাইকেল চালক মোঃ নাসিম হোসেনকে পুলিশ আটক করে। এবং উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত জিন্স প্যান্টের সামনের কোমরের বাম পাশে গোঁজা অবস্থায় ১টি রিভলবার পায়। যার ব্যারেলে ইংরেজিতে “BARMA” খোদাই করা আছে।

বাটসহ দৈর্ঘ্য ৯ ইঞ্চি। এসময় ম্যাগাজিনে লোড করা ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এবং তাদের ব্যবহৃত এফজেড-এস (FZ-S Version-3.0) ইয়ামাহা কোম্পানির একটি মোটরসাইকেল জব্দ করা হয়। ​এ ঘটনায় আগ্নেয় অস্ত্রসহ আটকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে দ্য আর্মস অ্যাক্ট ১৮৭৮-এর ১৯ এ/১৯(এফ) ধারায় কাজিপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্ৰেফতারকৃতকে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর