সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড

রিপোর্টারের নাম : / ১৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের কাজিপুর থানা কম্পাউন্ডে দেশীয় মদসহ  প্রবেশ করায় রুবেল রানা (৩০) নামের এক যুবককে আটক করে ৩০০ টাকা অর্থদণ্ড ও ৭ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা জাহান সুমাইয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কাজিপুর থানা সূত্রে জানা গেছে, দণ্ডিত রুবেল উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের চরভানুডাঙ্গা গ্ৰামের আবু বকরের ছেলে। তার জাতীয় পরিচয়পত্র হারিয়ে যাওয়ায় জিডি করার জন্য কাজিপুর থানায় আসেন। থানার ভেতরে তার আচরণ সন্দেহজনক মনে হলে সাব ইন্সপেক্টর কাজী হুমায়ূন তাকে তল্লাশী করেন।  এবং তার কাছে রক্ষিত একটি ব্যাগে ২৫০ মিলি সাইজের ০৪ টি বোতলে দেশীয় পঁচুই জাতীয় মদ পাওয়া যায়, এবং আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে রুবেল তার দোষ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৩০০ টাকা অর্থদণ্ড ও ০৭ দিন বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে জেল হাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর