বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন পহেলা বৈশাখ মঙ্গলবার বন্ধ থাকছে বেনাপোলে আমদানি-রপ্তানি কার্যক্রম শিক্ষাক্ষেত্রে একবারই রেজিস্ট্রেশন করতে হবে, এক মুরগী ৩ বার জবাই চলবে না-যশোরে শিক্ষামন্ত্রী। শার্শায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা : অভিযুক্ত বৃদ্ধ আটক। এবার ঝিকরগাছায় পিকআপের ধাক্কায় যুবক নিহত। যশোরে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন শুরু। সলঙ্গায় এভার গ্রীন দই মিষ্টি ঘর ও আলীম হোটেলে ভোক্তা অধিকারের জরিমানা

কালিয়াকৈরে কভার্ডভ্যান অটো রিকশার সংঘর্ষে নারী পোশাক শ্রমিক নিহত

রিপোর্টারের নাম : / ১৭১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪

 গাজীপুর জেলা সংবাদদাতাঃ
গাজীপুরের কালিয়াকৈরে কভার্ডভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশায় থাকা এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এঘটনায় আরও পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) উপজেলার কালিয়াকৈর-মাওনা আঞ্চলিক সড়কের চাপাইর ব্রিজের উত্তরপাশে সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই পোশাক শ্রমিক হলেন, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার আজগনা গ্রামের মীর মুসার ছেলে মীর আলম (৪০)। তিনি স্থানীয় একটি পেশাক তৈরি কারখানায় কাজ করতেন।এঘটনায় আহতদের নাম পরিচয় জানা যায়নি।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে একটি কভার্ডভ্যান কালিয়াকৈর থেকে মাওনার দিকে যাচ্ছিল। এসময় বিপরিত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত অটোরিকশাকর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী মীর আলম নিহত ও আরও পাঁচ যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) ফেন্সী বিশ্বাস জুয়েল জানান, এঘটনায় কভার্ডভ্যানটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর