রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদক: / ০ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের আয়োজনে শুরু হয়েছে সাত দিনব্যাপী ১৩তম জাতীয় গাইড ক্যাম্প-২০২৬।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বাড়ইপাড়া এলাকায় অ্যাসোসিয়েশনের জাতীয় ক্যাম্পে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। ক্যাম্পটি আগামী ৯ অক্টোবর পর্যন্ত চলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম রকিবুল হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মাহমুদ নিলয় এবং সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা।

অনুষ্ঠানে বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের ডেপুটি জাতীয় কমিশনার (প্রোগ্রাম) প্রফেসর ড. ইয়াসমিন আহমেদ, জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, গাইড কমিশনার ডা. মারিয়া ইয়াসমিনসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা প্রায় ৬০০ গাইড, গাইডার ও কমিশনার অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও গ্রেড-১ কর্মকর্তা (অব.) কাজী জেবুন্নেছা বেগম।

ক্যাম্পে অংশগ্রহণকারী গাইড ও গাইডারদের জন্য বিভিন্ন শিক্ষামূলক, সৃজনশীল ও বিনোদনমূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে তাঁবু স্থাপন, দলীয় কার্যক্রম, প্রকৃতিনির্ভর বিভিন্ন কর্মসূচি, দক্ষতা উন্নয়ন, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রম এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উল্লেখযোগ্য। এসব কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, আত্মনির্ভরশীলতা, দায়িত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও সৃজনশীলতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, গার্ল গাইড আন্দোলনের মূল লক্ষ্য হলো মেয়ে শিশু, কিশোরী ও যুব নারীদের যোগ্য, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। জাতীয় পর্যায়ের এ ধরনের ক্যাম্প অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি দলীয় নেতৃত্ব, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশ সরকারের ৩১ নম্বর আইন অনুযায়ী ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে দেশের মেয়ে শিশু, কিশোরী ও যুব নারীদের নেতৃত্ব, শৃঙ্খলা, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা ও দায়িত্ববোধ বিকাশে কাজ করে আসছে। সংগঠনটির বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তরুণীদের সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার জন্য প্রস্তুত করা হচ্ছে।

আয়োজকরা জানান, ১৩তম জাতীয় গাইড ক্যাম্পে দেশের বিভিন্ন স্থান থেকে আসা গাইড, গাইডার ও কমিশনারদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সাত দিনব্যাপী এ আয়োজন অংশগ্রহণকারীদের জন্য জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে কাজ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর