শিরোনামঃ
কালিয়াকৈরে গ্যাস লাইন লিকেজ থেকে অগ্নি কাণ্ড
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে তিতাস গ্যাস লাইন লিকেজ হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯ টার সময়
কালিয়াকৈর উপজেলাধীন হরিনহাটি এলাকায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনের সূত্র পাত হয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর ফায়ারসার্ভিসের ডিউটি অফিসার মোঃ আরিফুল ইসলাম জানান,আগুন লাগার খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর







