কালিয়াকৈরে বসত বাড়িতে আগুন
গাজীপুরের কালিয়াকৈরে বসত বাড়িতে অগ্নি কাণ্ডের ঘটনা ঘঠেছে। এঘটনায় টিনসেট বাড়ির ৮ টি রুম পুড়ে ছাই হয়ে যায়।
সোমবার (৮ ডিসেম্বর) জেলার বাড়ইপাড়া পূর্ব কালিয়াকৈর এলাকায় সেলিম হোসেনের বাসায় এ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানাযায় সোমবার বিকেলে কালিয়াকৈর উপজেলার বাড়ইপড়া এলাকায় সেলিম হোসেনের বাসায় আগুন লাগলে প্রথমে স্থানীয়রা নেভানোর চেষ্টা করে। পরে তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায়
পৌনে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মোঃ আলম হোসেন জানান, খবর পেয়ে আমাদের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হতে পারে। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাযাবে।







