বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

কুড়িগ্রামে রাতের আধারে কৃষকের রোপণ করা ধানের চারা উপড়ে ফেলার অফিযোগ

মোঃ বুলবুল ইসলাম-কুড়িগ্রাম: / ৪৬৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের এক কৃষকের ২১ শতক জমির রোপণ করা বোরো ধানের চারা উপড়ে ফেলেছে প্রতিপক্ষের লোকজন।

রোববার (৭ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আশরাফুল ইসলাম কুড়িগ্রাম সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ক্ষতিগ্রস্ত কৃষক পাঁচগাছী ইউনিয়নের ছত্রপুরের ঝাকুয়াপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে।

অভিযোগ সুত্রে জানা গেছে, কৃষক আশরাফুল ইসলাম দীর্ঘ দিন থেকে নিজের ভোগদখল করা জমিতে ফসল আবাদ করে আসছেন। গত ১০ দিন আগে বোরো ধানের চারা রোপণ করে আসেন ২১ শতক জমিতে। পরে ৭ ফেব্রুয়ারী নিজ জমি দেখাশোনা করতে গিয়ে দেখে ২১ শতক জমির পুরো ধানের চারা উপড়ে ফেলেছেন প্রতি পক্ষের লোকজন।

উল্লেখ্য, যে প্রতিপক্ষ লোকজনের সাথে পূর্বেও একাধিকবার অন্যান্য জমি নিয়ে বিচার শালিস হয়েছিল। অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত জাকারিয়া মুন্সির ছেলে মোঃ আব্দুল মজিদ, লিটন, রিপন ও আব্দুল করিম। তাদেরকে অভিযুক্ত করে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষক আশরাফুল ইসলাম বলেন, অনেক কষ্ট করে ধানের চারা কিনে জমিতে রোপণ করেছি।

জমিতে পানি নিতে এসে দেখি রাতে জমির সব চারা উপড়ে ফেলেছে তারা। এর আগে সরিষা আবাদ করে বাড়িতে নিয়ে গেছিলাম। এখন যে জমিটা আবার তৈরি করে আবার ধান রোপণ করবো তার কোন সামত্য নাই। আশরাফুলের ছোট ভাই বেলাল হোসেন বাবু বলেন, আমার বড় ভাই অনেক কষ্ট করে এই জমিতে ধান রোপণ করছে। মজিদরা এসে রাতের আধারে সব ধান উপড়ে ফেলছে। আমি এর সঠিক বিচার চাই।

স্থানীয় কাঞ্চন বালা ও আম্বি খাতুন বলেন, আশরাফুল এই জমিতে ধান রোপণ করছে আমরা দেখছি। তবে রাতে আধারে তার জমির রোপণ করা ধানের চারা কেবা কাহারা উপড়ে ফেলেছে আমরা দেখি নাই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোঃ শাহারিয়ার জানান, ক্ষতিগ্রস্ত কৃষক এ বিষয়ে অভিযোগ দিয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর