মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন পাবনায় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজ ও দখলবাজ প্রতিরোধে নাগরিক সমাবেশ।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে শোক প্রকাশ।

কোনাবাড়িতে আগুনে পুড়লো ফার্নিচার দোকান

নিজস্ব প্রতিবেদক / ২২৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২২ মার্চ, ২০২৫

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে আগুনে পুড়ে গেছে ফার্নিচারের চারটি দোকান। পরে খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

শুক্রবার (২১ মার্চ) রাত পৌনে ১১ টার সময় মহানগরের কোনাবাড়ি গ্রীনল্যান্ড গার্মেন্টস এর পাশে হাসান মার্কেটের ফার্নিচারের দোকানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত পৌনে ১১ টার সময় কোনাবাড়ি গ্রীনল্যান্ড গার্মেন্টস এর পাশে হাসান মার্কেটে ফজর আলী ও ইসমাইলের ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রথমে স্থানীয়রা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিভাতে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হতে পারে। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা। এবং নগদ আনুমানিক পাঁচ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর