শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক।

কোনাবাড়িতে অটো‌রিক্সা চালককে পি‌টিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার -২

রিপোর্টারের নাম : / ২২৬ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়িতে অটোরিক্সা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় দু্ই মোটর সাইকেল আরোহীকে গ্রেফতার করেছে পু‌লিশ। গতরাতে কোনাবা‌ড়ি আমবাগ এলাকা থেতে তাদের গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলো আমবাগ এলাকার আজহার আলীর ছেলে আশিক বাবু (২৩) ও আমবাগ পুর্বপাড়া এলাকার মাসুদ রানার ছেলের আরাফাত হোসেন রাহাত (১৬)। সোমবার (১৫ এপ্রিল) দুপুরে জিএম‌পি কার্যালয়ে প্রেস‌ব্রিফিং এ গ্রেফতারের বিষয়‌টি নি‌শ্চিত করেছেন উপ-প‌ু‌লিশ  ক‌মিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুর রহমান ।
পু‌লিশ জানায় , শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে মোটর সাইকেল ও অটোরিক্সার ধাক্কা লাগলে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। পরে অটোরিক্সাচালক মাসুদ রানা (৩৫)কে ঘটনাস্থলেই পিটিয়ে হত্যা করে মোটরসাইকেল চালক ও তার সঙ্গীরা।
নিহত অটোরিক্সা চালক মাসুদ রানা ঝিনাইদহের মহেশপুর থানার আলমপুর এলাকার মৃত আলাল উদ্দিনের ছেলে।
নিহত মাসুদ রানার স্ত্রী সে‌লিনা বেগম বাদী হয়ে জিএম‌পি কোনাবা‌ড়ি থানায় অ‌ভিযোগ দায়ের করে । অ‌ভিযোগের প্রেক্ষিতে গতরাতে দুইজনকে গ্রেফতার করে পুলিশ । ঘটনার সাথে জ‌ড়িত বাকীদের প্রেফতারের প্রক্রিয়া চলছে বলেও জানান, পুলিশের ওই কর্মকর্তা।
এসময় উপস্থিত ছিলেন কোনাবাড়ি জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আসাদুজ্জামান, কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন,উপ-পরিদর্শক এস আই কামরুজ্জামান লিটনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর