মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

গাজীপুরের কালীগঞ্জে দুই পা বিচ্ছিন্ন করে কৃষককে হত্যা, শ্রীপুরে পাঁচতলা থেকে পড়ে নির্মূাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক / ১২৯ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরের কালীগঞ্জে কৃষক মনির মোল্লাকে (৫০) কুপিয়ে দুই পা বিচ্ছিন্ন করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মনির মোল্লা উপজেলার নাগরী ইউনিয়নে মৃত হাশেম মোল্লার ছেলে। রবিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উলুখোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা পারাবর্তা গ্রামের নির্জন স্থান থেকে নিহত কৃষক মনির মোল্লার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। কৃষকের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। শরীর থেকে তাঁর দুই পা সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এভাবে কৃষককে হত্যাকান্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা কৃষক মনির মোল্লাকে নির্মমভাবে হত্যায় জড়িতদের চিহ্নিত করে দ্রæত গ্রেফতারের দাবী জানান। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাউউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ধারনা করছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এদিকে, গাজীপুরের শ্রীপুরে পাঁচতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিক রাসেল মিয়ার (২৫) মৃত্যু হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত নির্মাণ শ্রমিক রাসেল মিয়া কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শালুয়াদী গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার ২ নম্বর সিএন্ডবি এলাকায় ভাড়া বাসায় থেকে নির্মাণ শ্রমিকের কাজ করতেন। শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে পৌরসভার বেড়াইদেরচালা এলাকার জামিয়া আহমাদিয়া এতিমখানা মাদ্রাসার পাঁচতলায় নির্মাণকাজ করার সময় পড়ে গিয়ে সে আহত হয়।

জামিয়া আহমাদিয়া এতিমখানা মাদ্রাসার মুহতামিম মুফতি হুসাইন আহমাদ বলেন, পাঁচতলায় কাজ করার সময় একজন শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হয়। নিচে পড়ে যাওয়ার শব্দ পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা দ্রæত ওই শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঠিকাদার রফিক বলেন, মাদ্রাসার পাঁচতলায় নির্মাণকাজ চলছিল। একপর্যায়ে শ্রমিক রাসেল মাচা ভেঙ্গে নিচে পড়ে গেলে মারাতœক আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহতের বাবা দুলাল মিয়া বলেন, ঠিকাদার রফিকের তত্বাবধানে জামিয়া আহমাদিয়া এতিমখানা মাদ্রাসার ভবনের নির্মাণকাজ করছিল রাসেল মিয়া। কাজ করার সময় পাঁচতলায় থেকে হঠাৎ বাঁশের মাচা ভেঙ্গে সে নিচে পড়ে গুরুতর আহত হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, ইতিমধ্যে নিহত ব্যক্তির স্বজনেরা থানায় এসেছেন। পুলিশের পক্ষ থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করা হয়েছে। সেখানে ময়নাতদন্তের পর নিহত শ্রমিকের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর