শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

গাজীপুরের কাশিমপুরে কারখানায় ডাকাতি 

নিজস্ব প্রতিবেদক / ২৬৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

গাজীপুরের কাশিমপুরে অবস্থিত এফ এম নীটওয়্যার ফ্যাক্টরীতে ডাকাতি হয়েছে। এঘটনায় ১৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে জানা জানা যায়।

 

মঙ্গলবার (২৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩ টার সময় কাশিমপুর থানাধীন লতিফপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি আজ বৃহস্পতিবার জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

জানাযায় গেলো মঙ্গলবার রাত সাড়ে ৩ টার সময় কারখানার পশ্চিম পাশের প্রাচীর এর পাশে বড় এডজাস্ট ফ্যান ভেঙে কিছু অজ্ঞাত নামালোক (দেশীয় অস্ত্রসহ ) প্রথমে ভেতরে প্রবেশ করে। পরে কারখানার নাইট শিফটে একজন কর্মরত অপারেটরকে অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে মুখ বেঁধে ফেলে। পরে তারা একটি আইপিএস এবং ব্যাটারিসহ সুতা এবং গেঞ্জির কাপড় নিয়ে ১৪ ফুটের জ্যাক ট্রাকযোগে দ্রুত পালিয়ে যায়।

 

গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান,এফ এম নীটওয়্যার ফ্যাক্টরীতে একটি দস্যুতার ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানার পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পায়নি। তিনি বলেন, অভিযোগ পেলে বিস্তারিত জানা যাবে। তারপরও আমরা বিষয়টি খোঁজ খবর নিচ্ছি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর