বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৯৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

গাজীপুরের কোনাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় আবেদা বেগম নামে এক (৬০) বৃদ্ধার মৃত্যু হয়েছে। রোববার (২২ অক্টোবর) দুপুরে কোনাবাড়ী থানাধীন ফ্লাইওভারের পশ্চিম পার্শ্বে রাস্তা পারাপারের সময় এ দূর্ঘটনা ঘটে।
এঘটনায় ঘাতক চালক রানাকে আটক করে  কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। নিহত আবেদা বেগম ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার উজান মইষহুটি গ্রামের আব্দুল বারেকের স্ত্রী। সে ওসমানের বাসায় ভাড়া থেকে ঝুট গোডাউনে কাজ করতো।
পুলিশ ও স্থানীয়রা জানান,আবেদা বেগম গ্রামের বাড়ী ময়মনসিংহ থেকে কোনাবাড়ীতে আসতে ছিলেন। কোনাবাড়ী ফ্লাইওভার এর পশ্চিম মাথায় নামার পরেই চৌরাস্তা থেকে চন্দ্রাগামী কাভার্ড ভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় কভার্ড ভ্যান চালকে আটক করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর