মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শিশুদের ওপর পরিবেশ দূষণের প্রভাব মোকাবিলায় গাকৃবিতে নীতি সংলাপ অনুষ্ঠিত। অপ্রতিম হত্যা: গ্রেপ্তার দুই কিশোর টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে। টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ  অনুষ্ঠিত। কাশিমপুরে যৌন শোষণের বিরুদ্ধে শিশু সুরক্ষা নিয়ে যৌথ সভা। কোনাবাড়ীর জরুন এলাকায় ইয়াবার ছড়াছড়ি: মাদকের আগ্রাসনে ধ্বংসের মুখে যুবসমাজ। গাজীপুরে লংমার্চ নিয়ে পোস্ট, জিএমপি পুলিশ কর্মকর্তা প্রত্যাহার। ভেটেরিনারি পেশার কাঠামোগত সংস্কার ও তিন দফা দাবিতে গাকৃবি শিক্ষার্থীদের মানববন্ধন। বেড়ায় গ্যালাক্সি স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত সিরাজগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় রিভলবার ও ২ রাউন্ড গুলি উদ্ধার কাজিপুরে‌র বালু ব্যবসায়ী হিল্লোলের মহালে অর্থদণ্ড 

গাজীপুরে ইয়াবাসহ তিন মাদক সম্রাট আটক

মমিনুর ইসলাম / ৩৭৬ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২৯ মে, ২০২২

গাজীপুরের কোনাবাড়ী থেকে চার হাজার ২২৫ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ মে) রাত সাড়ে ১১ টা সময় কোনাবাড়ী থানাধীন আমবাগ ঢালাই ফ্যাক্টরীর মোড়ে মোমিন পীরের বাড়ীর সামনে হতে তাদেরকে আটক করা হয়। 
আটককৃতরা হলেন, জামালপুর জেলার বকশিগঞ্জ থানার মেরুরচর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে বিল্লাল হোসেন ওরফে কামার (৫২),গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকার মৃত জসিম উদ্দিন এর ছেলে মিলন (৩৪) এবং কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার নীলেরকুটি গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে আনিসুর রহমান (৩০)।
জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই মাইকেল বণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে চার হাজার ২২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক  জানান, আটককৃতদের বিরুদ্ধে কোনাবাড়ী থানাসহ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তাদের বিরুদ্ধে কোনাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর