রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী বেড়ায় শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ বেড়ায় দরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ সিরাজগঞ্জের সলঙ্গায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বেড়ায় প্রাইভেট কার, মাদক ও নগদ টাকা সহ ৩ মাদক কারবারি গ্রেফতার সিরাজগঞ্জের সলঙ্গায় পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু এক মামলায় জামিন, অন্য মামলায় শো’ন অ্যারেস্ট: কারাগারেই মোহনা টিভির এমডি

টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক / ২১৭ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৭ জুন, ২০২৬

গাজীপুর মহানগরীর টঙ্গীতে একটি ভাড়া বাড়িতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) দিবাগত রাত ১০টার দিকে টঙ্গী পশ্চিম থানার আউচপাড়া এলাকার আক্কেল আলী রোডের একটি বাড়িতে এই অভিযান পরিচালিত হয়।

গাজীপুর মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর টঙ্গী পশ্চিম থানার একটি বিশেষ টিম আউচপাড়া এলাকার বাবর গাজীর সাত তলা ভবনের নিচতলার একটি ভাড়া ফ্ল্যাটে অভিযান চালায়। তল্লাশিকালে ওই ঘর থেকে ১০ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৫৮ লাখ টাকা এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করে জব্দ করা হয়।

এ সময় দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদীর মাধবদী উপজেলার চর দিঘলদী গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে আনোয়ার হোসেন (৩৬) এবং একই জেলার রায়পুরা উপজেলার মৃত আমির হোসেনের ছেলে শাওন। তারা বর্তমানে টঙ্গীর ওই বাড়িতে ভাড়া থেকে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। উদ্ধারকৃত ইয়াবাগুলো দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার জন্য সেখানে মজুত করা হয়েছিল এবং জব্দকৃত টাকাগুলো ইয়াবা বিক্রির মাধ্যমে অর্জিত হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাদের আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর