শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

গাজীপুরে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৬৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুরের শ্রীপুর রেলগেট এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ আব্দুল আলী (৩৬) ও রুবি আক্তার ওরফে লিমা আক্তার (২৭) কে আটক করেছে র‍্যাব-১ এর সদস্যরা।
আটককৃতরা হলেন,হবিগঞ্জের চুনারুঘাট থানার
হালিশ্রি গ্রামের নেয়ামত আলীর ছেলে আব্দুল আলী এবং একই জেলার মৃত আঃ মতিন লাল মিয়ার মেয়ে রুবি আক্তার ওরফে লিমা আক্তার। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকালে তাদেরকে আটক করা হয়।
র‍্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি স্পেশালাইজড ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাজীপুরের  শ্রীপুর থানাধীন রেলগেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা যার বর্তমান মূল্য ১ লক্ষ ৬৮ হাজার টাকা, ৪ টি মোবাইল ফোন,৬ টি সীম কার্ড ও নগদ ৩ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান,তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুরের আশপাশ এলাকায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান,র‍্যাবের ওই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর