শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

গাজীপুরে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-৪

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৬৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ২১ আগস্ট, ২০২২

গাজীপুরে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ আগষ্ট) রাত সাড়ে তিনটা সময় গাজীপুর সিটি করপোরেশন এর চট্টগ্রামগামী মহাসড়কের মোগরখাল এলাকা থেকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 
এঘটনায়  বাসন থানায় মামলা দায়ের করে তাদেরকে আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ জানায় গতকাল রাত সাড়ে ৩ টা সময় বাসন থানাধীন মোগরখাল চট্টগ্রামগামী মহাসড়কের উপর হতে ডাকাতির প্রস্তুত নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৫ থেকে
৬ ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ চারজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন,সাব্বির হোসেন রাজিব(২৩), রাকিবুল ইসলাম ইমন (১৮), সোহাগ(২৫), সিরাজুল ইসলাম শিপু (২০)। তাদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি চাকু,একটি কুড়াল, একটি হাতুড়ী এবং একটি মোটরসাইকেল  উদ্ধার করা হয়।
জিএমপি বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়। সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন,তাদের প্রত্যেকের বিরুদ্ধে পূর্বের  একাধিক মামলা চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর