সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়ীতে গার্মেন্টসকর্মীর ঝুলন্ত লা/শ উদ্ধার।  কাজিপুরে রিভলবার ও তাজা গুলিসহ যুবক আটক কাজিপুর থানা কম্পাউন্ডে চার বোতল মদসহ আটক যুবকের ৭ দিনের কারাদণ্ড নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা সিরাজগঞ্জের সলঙ্গায় সরকারি পুকুর দখল ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন লালমনিরহাটের ট্রাকের ধাক্কায় অটোরিকশা তিন যাত্রী নিহত, আহত ৭জন কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল যুবকের জয়পুরহাটে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বেড়ায় ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ

রিপোর্টারের নাম : / ৫২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

এস আর শাহ্ আলম স্টাফ রিপোর্টার: পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানা এলাকার কাজিরহাট যমুনা নদীতে গোসল করতে নেমে দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুর ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ দুই কিশোর সম্পর্কে একে অপরের মামাতো ও ফুফাতো ভাই। তারা দুজনেই নবম শ্রেণির ছাত্র।

নিখোঁজ ছাত্ররা হলো, টাঙ্গাইলের নাগরপুর থানার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে শ্রী বিনয় রায় (১৫) এবং গাজীপুর সদরের মিটুলাল সরকারের ছেলে শ্রী প্রভাত সরকার (১৫)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনার আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকার শ্রী নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল বিনয় ও প্রভাত। তারা বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর তীব্র স্রোতে তারা দুজনই পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। স্থানীয়রা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পায়নি।

কাজিরহাট নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে গোসল করতে নেমে দুই কিশোর নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে স্থানীয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তাদের উদ্ধার করতে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে চেষ্টা চালাচ্ছে।

এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর