রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে  উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরে পতাকা নামাতে গিয়ে ছাঁদ থেকে পড়ে নিরাপত্তাকর্মীর মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক / ৩৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরে মহান বিজয় দিবসে জাতীয় পতাকা নামাতে গিয়ে টার্গেট ডেনিম এন্ড ক্যাজুয়াল ওয়্যার কারখানায় জাহিদুল ইসলাম নামে এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় মহানগরীর বাসন থানাধীন নাওজোর ইসলামপুর রোড এলাকায় অবস্থিত টার্গেট ডেনিম এন্ড ক্যাজুয়াল ওয়ার লিঃ কারখানার ভেতরে এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ মো.হারুন-অর-রশিদ।
নিহত জাহিদুল ইসলাম মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার কর্মধা গ্রামের আঞ্জব আলীর ছেলে। তিনি বাসন থানাধীন নাওজোর (বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন কবিরাজ এর বাড়ি ভাড়া থেকে ওই কারখানায় জুনিয়র নিরাপত্তাকর্মী
হিসেবে কর্মরত ছিলেন।
জানাযায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যার সময় দ্বিতীয় তলার ছাদ থেকে পতাকা নামানোর সময় অসতর্কতাবশত পা পিছলে নিচে কংক্রিটের উপর পড়ে গিয়ে ও মাথা এবং মুখে গুরুতর আঘাত পায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধারপূর্বক পাশ্ববর্তী  রাহাতুন্নেসা জেনারেল  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টার্গেট ডেনিম এন্ড ক্যাজুয়াল ওয়্যার কারখানার পরিচালক মিরাজুল ইসলাম জানান, গতকাল কারখানা বন্ধ ছিলো। বিষয়টি শুনেছি কারখানায়  যাচ্ছি। পরে বিস্তারিত বলতে পারবো।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ মো.হারুন-অর-রশিদ বলেন,খবর পেয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে বাসন থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর