শিরোনামঃ
গাজীপুরে বিদেশি মদসহ গ্রেফতার- ১
গাজীপুর জেলার শ্রীপুরে অভিযান চালিয়ে বিদেশি মদসহ শাহাদাত হোসেন শান্ত(২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১।
বুধবার (১৯ নভেম্বর) দুপুর সোয়া ২ টার সময় জেলার শ্রীপুর উপজেলার লিরা পলিমার ইন্ড্রাটিজ লিঃ এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ২৫ বোতল বিদেশি মদ,একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারের বিষয়টি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে নিশ্চিত করেন গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের স্পেশালাইজড কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট মোঃ নাফিজ বিন জামাল।
গ্রেফতারকৃত হলেন,গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকার মনছুর আলীর ছেলে শাহাদাত হোসেন শান্ত।
র্যাব জানায় সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন জেলা হতে ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ বিদেশী মদ ক্রয় করিয়া আনিয়া গাজীপুরের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছিল। ধৃত আসামি’কে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার শ্রীপুর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর







