মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
পাবনায় হলুদ ক্ষেতে মিলল ব্যবসায়ীর ক্ষতবিক্ষত লাশ কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

গাজীপুরে র‍্যাবের বিশেষ অভিযান,বিদেশি পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক / ১৪৫ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

গাজীপুর মহানগরের জয়দেবপুর এলাকা থেকে একটি বিদেশী পিস্তল, গুলি ও চাপাতি উদ্ধার করেছে র‌্যাব। রোববার র‌্যাব-১ সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) শাহ আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব কর্মকর্তা জানান, র‌্যাব-১, সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল বিশ্বস্ত সোর্স ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে জানতে পারে গাজীপুর মেট্রো পলিটন পুলিশের (জিএমপি) সদর থানার পশ্চিম জয়দেবপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ি মাদকদ্রব্যের বড় চালান ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এ খবরে রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম জয়দেবপুরের বীথিকা আবাসিকের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ঝোপ-ঝাড়ের আড়ালে প্লাষ্টিকের ব্যাগে পেঁচানো অবস্থায় একটি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড পিস্তলের গুলি এবং দুইটি চাপাতি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামত জিএমপি’র সদর থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজে নিরাপত্তা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর