রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ

গাজীপুরে ২১ কেজি গাঁজাসহ গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ২৯২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

গাজীপুরের কাপাসিয়া উপজেলার উজলী দিঘীরপাড় এলাকা হতে ২১ কেজি গাঁজাসহ মোঃ দুলাল মিয়া (৪৩) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১ এর সদস্যরা। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুলাল মিয়া,ব্রাহ্মণবাড়িয়া জেলার
বিজয় নগর থানার আদমপুর এলাকার মৃত কাছম
আলীর ছেলে। আজ সকালে এসব তথ্য জানান,গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন।
র‍্যাব জানায় শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে একটি ট্রাকে করে গাঁজার  বড় চালান কাপাসিয়া উপজেলার দিকে আসছে। পরে র‍্যাবের একটি অভিযানকি দল উপজেলার উজলী দিঘীরপাড় মেসার্স জাহান ফিলিং স্টেশন এর সামনে কিশোরগঞ্জ টু কাপাসিয়াগামী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান, ওই মাদক ব্যবসায়ী অত্যান্ত সু-কৌশলে আলাদাভাবে তৈরিকৃত ক্যারিয়ার বক্সে রক্ষিত ২১ কেজি গাঁজা, যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৫২ হাজার টাকা। এমন সময়  ২১ কেজি গাঁজা, ১টি ট্রাক, ২টি মোবাইল ফোনসহ নগদ একশত ৫০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন,সে দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাইকারী ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে কাপাসিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর