বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মুঃ জিয়াউর রহমান বিজয়ী

কবির হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ / ২৮৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুঃ জিয়াউর রহমান (নৌকা) প্রতীকে ৯৫ হাজার ৯৯০ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, (স্বতন্ত্র) মোহাম্মদ আলী সরকার (আপেল) প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৩৯১ ভোট।

বুধবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর ভোটগণনা শেষে বেসরকারিভাবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুঃ জিয়াউর রহমান (নৌকা) কে বিজয়ী ঘোষণা করা হয় । এদিকে আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র মুঃ খুরশিদ আলম বাচ্চু (মাথল) প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৩০৯ ভোট, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুর রাজ্জাক (লাঙ্গল) প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬১ ভোট, বিএনএফের মনোনীত প্রার্থী নবিউল ইসলাম ( টেলিভিশন) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৪৭৩ ভোট ও জাকের পার্টির মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা (গোলাপ) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৮৭০ ভোট।

বিএনপির সংসদ সদস্য মোঃ আমিনুল ইসলাম পদত্যাগ করায় চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট- গোমস্তাপুর-নাচোল) আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইভিএমে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। রাত সারে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন, মোঃ দেলোয়ার হোসেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজশাহী ও রিটার্নিং অফিসার ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর