শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশের মানুষের শান্তি ও নিরাপত্তায় অতন্দ্র প্রহরী: তিন জেলায় দায়িত্ব পালন করছেন ২৬ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য। গোপালগঞ্জ জেলা কারাগারে আনসার সদস্যদের খাবার সরবরাহ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার প্রকৃত ঘটনা। গাজীপুরের শিল্পাঞ্চল ও মহাসড়কে বিশৃঙ্খলা প্রতিরোধে সক্রিয় আনসার ব্যাটালিয়ন। জননিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে ৪২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন । গোপালগঞ্জে আহত আনসার ব্যাটালিয়ন সদস্যদের শয্যাপাশে ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক। আনসার- ভিডিপি উন্নয়ন ব্যাংকে ‘সেবা মাস- ২০২৬’ উদ্বোধন। উল্লাপাড়ায় আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছিল ও সভা গাজীপুরে শিল্পাঞ্চল ও জননিরাপত্তা নিশ্চিতে আরও ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন মোতায়েন।  পুলিশের সাউন্ড গ্রেনেডে কালবেলার সাংবাদিক আহত। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় কৃষক ও দলিল লেখকসহ নি’হ’ত ২

জননিরাপত্তা নিশ্চিতে দেশজুড়ে ৪২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন ।

নিজস্ব প্রতিবেদক: / ৫ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা, শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রমের অনুকূল পরিবেশ বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ স্থাপনা ও মহাসড়কের নিরাপত্তা জোরদারে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোতায়েন কার্যক্রম আরও সম্প্রসারণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনসার ব্যাটালিয়নের চলমান নিরাপত্তা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে নতুন করে আরও ২০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। ফলে সারাদেশে গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও মহাসড়কসহ বিভিন্ন কৌশলগত স্থানে আনসার ব্যাটালিয়নের মোট ৪২ প্লাটুন সদস্যের সমন্বিত নিরাপত্তা কার্যক্রম জোরদার হয়েছে। এর মাধ্যমে দেশের সার্বিক নিরাপত্তা বলয় আরও বিস্তৃত ও সুসংহত হবে।

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর নির্দেশনা ও মোতায়েন পরিকল্পনা অনুযায়ী গাজীপুর, গোপালগঞ্জ, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আনসার ব্যাটালিয়নের সদস্যদের দায়িত্ব প্রদান করা হয়েছে। ১৯ নভেম্বর ২০২৬ (বৃহস্পতিবার) সকাল থেকে নির্ধারিত স্থানে এ মোতায়েন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

গাজীপুরের শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ মহাসড়কে শ্রমিক অসন্তোষ, সড়ক অবরোধ, অগ্নিসংযোগ এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অপতৎপরতা প্রতিরোধে ১৩ প্লাটুন আনসার ব্যাটালিয়নের সদস্য ভোগড়া বাইপাস, মাওনা, গাছা, মৌচাক, সফিপুর বাজার, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, তেলিপাড়া, চান্দনা চৌরাস্তা ও শালনাসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি নিয়ন্ত্রণ, সড়কে স্বাভাবিক চলাচল বজায় রাখা এবং শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।

অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলার শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়নের সদস্য দায়িত্ব পালন করছেন। চাষাঢ়া মোড়, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, উডেন ব্রিজ, বিসিক ও কাঁচপুর ব্রিজের পূর্ব ঢালসহ গুরুত্বপূর্ণ এলাকায় তাঁদের মোতায়েন করা হয়েছে। একইভাবে গোপালগঞ্জ জেলায় ৮ প্লাটুন আনসার ব্যাটালিয়নের সদস্য নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন। এসব এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করা, অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

এছাড়া খুলনা জেলায় ৪ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন, মাদারীপুরে ৪ প্লাটুন এবং শরীয়তপুরে ৪ প্লাটুন আনসার ব্যাটালিয়নের সদস্য মোতায়েন করা হয়েছে। এসব জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও কৌশলগত পয়েন্টে নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে তাঁরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

মোতায়েন কার্যক্রমের সার্বিক পরিকল্পনা, তদারকি ও সমন্বয়ের জন্য সংশ্লিষ্ট রেঞ্জ উপমহাপরিচালক, জেলা কমান্ড্যান্ট, ব্যাটালিয়ন অধিনায়কসহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কাজ করছেন। সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও জনবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশের সার্বিক নিরাপত্তা, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল এবং শিল্প উৎপাদনের স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দেশের যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনায় বাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর