শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বাউবির এমএ এবং এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। উল্লাপাড়ায় তিন গ্রামবাসীর উদ্যোগে রাস্তা নির্মাণ যশোরে ৯ম শ্রেণির ছাত্রী অপহরণ: ৯দিনেও উদ্ধার নেই কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিটিক্যালের কর্মচারী হত্যার প্রতিবাদে বিক্ষোভ।  বৃষ্টিতে ভিজে তেলের অপেক্ষা যশোরে স্মরণকালের জ্বালানি সংকট, জনদুর্ভোগ চরমে যমুনা নদীর পশ্চিম পাড় তীর সংরক্ষণ প্রকল্পের ওপর গোবর, দূষিত হচ্ছে পরিবেশ সলঙ্গায় ইয়াবা ও নগদ টাকাসহ রাজু নামে মাদক ব্যবসায়ী গ্রেফতার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু। নববর্ষে আবৃত্তি প্রতিযোগীতায় জেলায় ২য় স্থান শিবরাম স্কুলের শিক্ষার্থী নুহা বেড়ায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় মুচড়ে গেছে ট্রাক 

রিপোর্টারের নাম : / ১৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

সুলতান মাহমুদ,জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় দুমরে মুচড়ে ভেঙ্গে গেছে মালবাহী ট্রাক।আজ মঙ্গলবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটলেও কেউ  হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর জানান, ট্রেন আসার কিছুক্ষন আগে সবজি বোঝাই একটি ট্রাক রেল ক্রসিং এ ঢুকে পরেই যান্ত্রিক ত্রুটির কারণে তা বন্ধ হয়ে যায়, ট্রেন কাছাকাছি আসলে ট্রাক চালক পালিয়ে যায়।

তৎক্ষণিক ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আসার খবর পেয়ে গেটম্যান গেট বন্ধ করে লাল পতাকা টানিয়ে দেন। তবে ট্রেনের চালক গতি কমে দিলেও ট্রেনটি আটকে থাকা ট্রাকে সজোরে ধাক্কা দিয়ে নির্বিঘ্নে চলে যায়।

এতে কোন হতাহতের ঘটনা না ঘটলেও ট্রাকটি দুমড়ে-মুচড়ে ভেঙে  যায়। এতে সাময়িক যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

এ ব্যাপারে সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে অবহিত করা হয়েছে বলেও জানান ওসি ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর