বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

জয়পুরহাটে পকেটমার নিহত ও আহত যাত্রী

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ / ২৪২ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩

জয়পুরহাট রেল ষ্টেশনে পকেটমারকে ধরতে গিয়ে ধস্তাধস্তির এক পর্যায়ে চলন্ত ট্রেনের নিচে কাটা পরে ঘটনাস্থলেই একজন নিহত ও একজন মারাত্মক আহত হয়েছে।

আহতকে উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নেয়া হলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে।

নিহতের পরিচয় এখনো জানা যায়নি। আহত শরিফুল ইসলাম (৩২) চাপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার কাদিকোলা গ্রামের মো. রেজাউল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পঞ্চগর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে দুজন লোক একজন অপরজনকে ধাওয়া করছিল, এরই এক পর্যায়ে দুজনই ট্রেন থেকে প্লাটফর্মে পড়ে গিয়ে একে অপরের সাথে ধস্তাধস্তি করছিল।

এ সময় প্লাটফর্ম থেকে তারা দুজনেই নিচে পড়ে গেলে পকেটমার সন্দেহে যাকে ধাওয়া করা হচ্ছিল সে ঘটনাস্থলেই নিহত হয়।

নিহত ব্যক্তি কাছ থেকে আহত ব্যক্তির মানিব্যাগ পাওয়া গিয়েছে বলে জানায় স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন।

 

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর