বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার।

জয়পুরহাটে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রিপোর্টারের নাম : / ১৬১ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ কোটা সংস্কার আন্দোলনের সময় সারাদেশে শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে জয়পুরহাটে  গণমিছিল ও সমাবেশ  করেছে  শিক্ষার্থীরা।

শুক্রবার  (২ আগষ্ট ) বিকেলে শহরের নতুনহাট এলাকা থেকে  মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক  বাটারমোড়ে  সামনের জয়পুরহাট-বগুড়া সড়ক অবরোধ করে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শিক্ষার্থীরা।

এসময় স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। স্লোগানগুলোর মধ্যে ছিল, ‘তোমার কোটা তুমি নাও, আমার ভাইকে ফিরিয়ে দাও’, ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই, শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন তারা। কিন্তু সেখানে কোনো প্রকার উসকানি ছাড়াই ছাত্রলীগ হামলা চালায়। পরে পুলিশ তাদের আন্দোলন দমানোর জন্য গুলি চালিয়ে নির্বিচার অসংখ্য সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে হত্যা করে। হত্যার পর বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার করা হচ্ছে। তারা যেকোনো মূল্যে এ ধরনের অন্যায় বন্ধের দাবি জানান।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর