মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্ত হত্যা বিজিবি যে প্রেস রিলিজ দিয়েছে তা পুরোটাই বিএসএফের সাজানো কপি-নাসির উদ্দিন পাটোয়ারী দিশেহারা কৃষক বেড়ার চরাঞ্চলে ক্ষুধার্ত শিয়াল খাচ্ছে চিনাবাদাম বাউবিতে এমফিল ও পিএইচডি প্রোগ্রামের ৫ম ব্যাচের গবেষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক ভুয়া নামজারী না করে দেওয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ। বেড়ায় মাদক বিরোধী অভিযানে ৭ জনের কারাদণ্ড সিরাজগঞ্জে টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন লালমনিরহাটের তিস্তা নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু! রাস্তা কেটে ড্রেন নির্মাণ, ভবিষ্যৎ যানজটের আশঙ্কা উল্লাপাড়াবাসী সিরাজগঞ্জে নিজ শিশু মেয়েকে ধর্ষণ চেষ্টার দায়ে বাবার ১০ বছরের কারাদণ্ড  

জামিনে মুক্তি পেলেন ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন

গাজীপুর প্রতিনিধি : / ৩৬৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেলের স্ত্রী ওই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন গাজীপুরের কাশিমপুর কারাগারে মুক্তি পেলেন।

বুধবার (৬ এপ্রিল) বিকেল ৫ টা ৫০ মিনিটে কাশিমপুর কারাগার হতে জামিনে মুক্তি পেয়েছে বলে নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।

জেলা সুপার জানান, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জ কারাগার হতে জামিনে মুক্তির আদেশ কাশিমপুর কারাগারে আসে। পরে গোয়েন্দা সংস্থার সদস্যদের নিকট যাচাই-বাছাই করে আজ সন্ধ্যা ৫ টা ৫০ মিনিটে ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিনকে মুক্তি দেওয়া হয়েছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর বিকেলে ইভ্যালির প্রতিষ্ঠাতা সিইও রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর ১৭ সেপ্টেম্বর ইভ্যালির চেয়ারম্যান মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।

উল্লেখ্য, অনলাইনে ডায়াপার বিক্রি দিয়ে ২০১৬ সালে প্রথম যাত্রা শুরু করেন রাসেল। ২০১৭ সালে এই ব্যবসা করতে গিয়ে বড় একটি অনলাইন প্ল্যাটফর্মের কথা চিন্তা করেন তিনি। সেই চিন্তা থেকেই প্রতিষ্ঠা করেন দেশীয় ই-কমার্স কোম্পানি ‘ইভ্যালি’। যা খুব অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর