সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালিয়াকৈরে ৬০০ গাইড-গাইডারের অংশগ্রহণে ১৩তম জাতীয় গাইড ক্যাম্প উদ্বোধন। বেড়ায়  এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে অপহরণ, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার। কোনাবাড়ীতে সেফটি ট্যাংকিতে পড়ে যাওয়া গরু উদ্ধার করলো ফায়ার সার্ভিস। কোনাবাড়ীতে আজ যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা। কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে চরহাজারী ইউনিয়ন ছাত্রদলের আনন্দ মিছিল কে এই শারমিন আক্তার শীলা? অভিযোগ ঘিরে উঠছে নানা প্রশ্ন গাজীপুরে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদককারবারী গ্রেফতার। সাংবাদিকের বাড়িতে তাণ্ডব ও লুটপাট: হাটিকুমরুলে মানববন্ধন, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি সলঙ্গায় বলাই সিমলা দাখিল মাদ্রাসায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

জোড়া শিশু ধর্ষণ চেষ্টার প্রতিবাদে উত্তাল কাজিপুর; অভিযুক্তকে ধরতে ২৪ ঘন্টার আল্টিমেটাম 

রিপোর্টারের নাম : / ৩৮৯ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১ জুন, ২০২৫

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : রশি লাগলে রশি নে, সারা বাংলা খবর দে। আমার বোনের কান্না, আর না, আর না। এমন নানা শ্লোগানে সিরাজগঞ্জের কাজিপুরে জোড়া শিশু ধর্ষণ চেষ্টা ঘটনার উত্তাল প্রতিবাদ জানিয়েছেন সর্বস্তরের জনগণ। অভিযুক্ত আঃ মজিদ মিনুকে ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে তারা প্রতিবাদ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে। ধর্ষণ ঘটনা ধামাচাপা দিতে সচেষ্ট মহলেকে দাঁতভাঙা জবাব দেয়ার হুমকি দেয় প্রতিবাদিরা। ২৪ ঘন্টার মধ্যে আসামিকে আইনের আওতায় আনার আশ্বাস থানা পুলিশের।

সরেজমিনে, প্রতিবাদ মিছিলে বিভিন্ন পেশা ও বয়সী সহস্রাধিক জনতার উপস্থিতি মেঘাই বাজার ও সরকারি কলেজে বিক্ষোভ শেষে কাজিপুর থানার সামনে প্রতিবাদ জানান। এ সময় ধর্ষকে ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করাসহ বিভিন্ন দাবি উপস্থাপন করেন, বক্তব্যে পুলিশের গড়িমসি উল্লেখ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইয়াসির আরাফাত বিজয় এ আন্দোলনের নেতৃত্ব দেন। দাবির প্রেক্ষিতে কাজিপুর থানা পুলিশের ওসি নূরে আলম মানববন্ধনে উপস্থিত হয়ে সকল দাবি মেনে নিয়ে বিক্ষুব্ধ জনতাকে আশ্বস্ত করেন। অন্যথায় আরো বিধ্বংসী কর্মসূচির পরিকল্পনা রয়েছে বলে জানান আন্দোলনকারীরা।

 

এর আগে গত ২৩ জুন উপজেলার মেঘাই গ্ৰামের রফিকুল ইসলামের ছেলে আব্দুল মজিদ মিনুর বিরুদ্ধে ৫ বছর বয়সী ২ জন শিশুকে একসাথে ধর্ষণের চেষ্টা অভিযোগ উঠে। এ ঘটনায় একজন ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে গত ২৯ মে থানায় অভিযোগ করলে পরদিন ৩০ মে মিনুর বিরুদ্ধে নারী ও শিশু সুরক্ষা আইনে মামলা রুজু হয়। ঘটনাটি ধামাচাপা দিতে স্থানীয় একটি মহলের দৌরাত্ম এবং ঘটনার ৮ দিন পেড়িয়ে গেলেও অভিযুক্ত ব্যক্তি গ্ৰেফতার না হওয়ায় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে ওঠে। অভিযুক্ত আব্দুল মজিদ মিনু পলাতক থাকলেও তার পরিবারের সদস্যরা বাড়িতে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর