বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাজিপুরে শিক্ষকের বিরুদ্ধে বিপদসংকুল আচরণের অভিযোগ  বেড়ায় ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষ রোপণ সিরাজগঞ্জে ৪ কোটি টাকা মুল্যের ৪ হেরোইন ও ৫৮ পিস ইনজেকশনসহ দুই মাদক ব্যবসায়ী আটক উল্লাপাড়ায় মনোহারা মাঠ উন্নয়নে ৩ হাজার ইট দিয়ে সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল মোমিন ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি হাসান হৃদয় সলঙ্গায় ৩ প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত

জয়পুরহাটে বিদেশী মদসহ ২ জন গ্রেফতার

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ / ৩৪৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২

জয়পুরহাটের পাঁচবিবিতে সাত বোতল বিদেশী মদসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার ধরঞ্জী ইউপি’র রতনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জেলার পাঁচবিবির ধরঞ্জী ইউনিয়নের নন্দইল গ্রামের শুকুর আলীর ছেলে ছাইফুল ইসলাম (২৩) ও একই এলাকার মৃত হাফিজারের ছেলে নুর মোহাম্মদ ওরফে বাবু (৩৬) বলে জানা গেছে।

জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশ পরিদর্শক শাহেদ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে পাঁচবিবি থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর