বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

তাড়াশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সোহেল রানা সোহাগ : / ২৬৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩

সিরাজগঞ্জের তাড়াশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ২ ফেব্রæয়ারী শুক্রবার সন্ধ্যার আগে উপজেলার বারুহাস ইউনিয়নের বিনোদপুর খেলার মাঠে ওই ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ময়নুল হকের সভাপতিত্বে এ কম্বল বিতরণ করা হয়।

অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ এমপি’র পক্ষ থেকে ও বারুহাস ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নান্নুর সার্বিক তত্বাবধানে ইউনিয়নের ২ হাজার হত দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করেন। এ কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬৪ সিরাজগঞ্জ ৩ তাড়াশ রায়গঞ্জ ও সলঙ্গা আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হক, বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ,নজরুল ইসলাম বাচ্চু,খলিলুর রহমান, জহির উদ্দিন বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবু সাইদ, আওয়ামী যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান,তালম ইউপি চেয়ারম্যান আব্দুল খালেকসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বারুহাস ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর