রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে  উল্লাপাড়ায় হাজী আব্দুল মোমিনের উদ্যোগে বিনামূল্যে ২ হাজার পেয়ারা চারা বিতরণ বেড়ায় আলহেরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজ জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন ওয়ালটন প্লাজার সুরক্ষা কার্ডে মিলছে বাড়তি সুবিধা। বেড়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

তাড়াশে ভ্যানচালকের হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ

রিপোর্টারের নাম : / ৫৫১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

সিরাজগঞ্জের তাড়াশে ইসলাম সরকার (২৫) নামে এক ভ্যান চালকের হাত-পা বাধা লাশ উদ্ধার করেছে পুলিশ। চালককে হত্যাকে ব্যাটারী চালিত অটোভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে উপজেলার বারুহাস-তাড়াশ আঞ্চলিক সড়কের হেদারখাল ব্রীজের নিজ থেকে ভ্যান চালকের লাশ উদ্ধার করা হয়।

নিহত ইসলাম সরকার উপজেলার বারুহাস ইউনিয়নের সান্দ্রা গ্রামের আব্দুল আজিজের ছেলে।

পরিবারেরর বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত অটোচালক ইসলাম বুধবার সন্ধার দিকে বারুহাস বাজার থেকে যাত্রী নিয়ে সিংড়ার তৃষিখালী মাজারের উদ্দ্যেশে রওনা হয়। এরপর রাতে বাড়িতে না ফেরার কারণে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি করতে থাকেন।

বৃহস্পতিবার( ২৬ মে) সকালে তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের হেদারখাল ব্রীজের নিজে হাত ও পা বাধা মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করা হয়েছে।

তাড়াশ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় ওই চালকের ভ্যানটি ভাড়া করে দুর্বৃত্তরা। পরে ওই যাত্রীরা তাড়াশ-বারুহাস আঞ্চলিক সড়কের ব্রীজ এলাকায় পৌছে চালকের হাত পা বেঁধে হত্যা করে ভ্যানটি নিয়ে চলে যায়। ঘটনার সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে। এঘটনায় মামলা থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর