বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ৫ শতাধিক গাছের চারা বিতরণ ​বেড়ায় ১৭ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারী জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস গাজীপুরে ১৮ লাখ টাকার গাঁজাসহ গ্রেফতার-১। সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে আম ব্যবসায়ী নিহত গাজীপুর জেলা যুবলীগের সভাপতি সেলিম আজাদ,সম্পাদক আশরাফুল।  সিরাজগঞ্জের সলঙ্গায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কমিউনিটি পর্যায়ে সচেতনতামূলক সভা কাজিপুরে মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা হানিট্র্যাপের ফাঁদে সর্বস্ব হারাচ্ছেন অনেকে, বাড়ছে সামাজিক অবক্ষয়ের শঙ্কা দুটি পা নেই, তবু থামেনি জীবনযুদ্ধ দুই হাতে নৌকা টেনে চার সদস্যের সংসার চালান আলাউদ্দিন গাজীপুরে পরিত্যক্ত পিকআপ ভ্যান থেকে ৩০ কেজি গাঁ/জা উদ্ধার।

দাঁড়ানো কাভার্ড ভ্যানে সিএনজির ধাক্কা নিহত-১ আহত-৪

রিপোর্টারের নাম : / ২১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

গাজীপুর জেলা সংবাদদাতাঃ
গাজীপুরের কোনাবাড়ীতে দাঁড়ানো কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজির ধাক্কায় মোঃ সাইমুন ইসলাম (৩৭) নামে এক যাত্রী নিহত হয়েছে। এঘটনায় সিএনজি চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) ভোর পৌনে ৫ টার সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এর কোনাবাড়ী বিসিক ৬ নং গেটের সামনে এ দূর্ঘটনা ঘটে। এঘটনায় কাভার্ড ভ্যান চালককে আটক করেছে পুলিশ।
নিহত হলেন,নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার কানুহাড়ী
গ্রামের শামসুল আলমের ছেলে সাইমুন ইসলাম। তাৎক্ষণিক আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।
আটক কাভার্ড ভ্যান চালক পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার সোহাগদল গ্রামের মেহেদী হাসানের ছেলে শাওন (২১)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোর পৌনে ৫ টার দিকে কোনাবাড়ি এলাকায় গাজীপুর থেকে ছেড়ে আসা টাঙ্গাইল মুখী একটি সিএনজি বেপরোয়া গতিতে এসে কাভার্ড ভ্যানের পিছনে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচরে যায। এসময় সিএনজিতে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই মৃত্যু হয়। চালকসহ অপর ৪ যাত্রী গুরুতর আহত হলে তাঁদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন খবর পেয়ে  নিহতের লাশ উদ্ধার করা হয়। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন,কার্ভাড ভ্যান চালককে আটক করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর