বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেড়ায় ঈদ সামগ্রী বিতরণ  সিরাজগঞ্জে বাসচাপায় চালকসহ তিন সিএনজি যাত্রী নিহত শেষ মুহূর্তে এসে বেড়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট বেড়ায় রাতের অন্ধকারে নদী ভাঙনে মসজিদ মাদ্রাসা দোকানপাট বিলীন  লালমনিরহাটে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা ফরহাদ হোসেন। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন তানবিরুল ইসলাম রাজিব। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সেচ্ছাসেবক দল নেতা রবিউল আলম রবি। গাজীপুরসহ দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাবুল হোসেন।  কোনাবাড়ী বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন স্বর্ণা চাকলাদার।

দেশে দুর্নীতি বন্ধ করতে হলে কোরআনের আইন চালু করতে হবে- রফিকুল ইসলাম খান

রিপোর্টারের নাম : / ১৭৩ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৬ মার্চ, ২০২৫

আবু বকর সিদ্দিক বাবু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি, চুরি, ডাকাতি হত্যা, ধর্ষণ বন্ধ হয়নি। দূর্নীতি, টেন্ডারবাজি, চলছেই। এসমস্ত অপরাধ বন্ধ করতে হলে কোরআনের আইন চালু করতে হবে। পবিত্র রমজান মাসে তাকওয়া অর্জনের মাধ্যমে এই সমাজকে পরিবর্তন করতে হবে।

রোববার (১৬ মার্চ) বিকেলে উল্লাপাড়া কামিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া পৌরসভা ও সদর ইউনিয়ন শাখার উদ্যোগে রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে দূতর্নীতি মুক্ত তার প্রমান এ দেশের মানুষ বার বার পেয়েছে। ৫ তারিখের পর থেকে আজ পর্যন্ত জামায়াত কোথাও চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব করে নাই। দেশের জনগণের কাছে জামায়াত একটি আস্হার নাম। দলে দলে মানুষ আজ জামায়াতের পতাকা তলে ঐক্যবদ্ধ হচ্ছে। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ।

উল্লাপাড়া পৌরসভা জামায়াতের আমীর মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলী, উপজেলা জামায়াতের সাবেক আমির ডঃ নজরুল ইসলাম, আব্দুস সামাদ মিয়া, উপজেলা জামায়াতের সেক্রেটারি খাইরুল ইসলাম,অফিস সেক্রেটারি আবদুল বারী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর