বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

নলকা ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন-শহিদুল সভাপতি,বাশার সম্পাদক

নিজস্ব প্রতিবেদক : / ৪২৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গা থানার নলকা ইউনিয়ন কৃষকলীগের কমিটি গঠন করা হয়েছে। এতে শহিদুল ইসলামকে সভাপতি ও আবুল বাশারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সলঙ্গা ডিগ্রি কলেজের হল রুমে সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চুর স্বাক্ষরিত আগামী ৩ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

এসময় সিরাজগঞ্জ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডা: আব্দুল আজিজ,সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর,সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু,সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু,সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চু,নলকা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার,সহ-সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম,থানা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফজলে করিম রিপন ও ফারুক হোসেন প্রামানিক,সলঙ্গা থানা যুবলীগের যুগ্ন-আহবায়ক মাহমুদুল হক,রিয়াদুল ইসলাম ফরিদ,সলঙ্গা থানা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরান হাসান লিংকন,সলঙ্গা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আয়নুল হকসহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সলঙ্গা থানা কৃষকলীগের সভাপতি আব্দুল হান্নান নান্নু ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সাচ্চু জানান,শহিদুল ইসলামকে সভাপতি ও আবুল বাশারকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর