বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা বেড়ায় মাদক কারবারি আটক 

নারী উদ্যোক্তাদের পুনর্বাসন ও পৃষ্ঠপোষকতায় সরকার বদ্ধ পরিকর

নিজস্ব প্রতিবেদকঃ / ৩১৩ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৩

এফবিসিসিআই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এন্ড ফরেন ডেলিগেশন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু বলেছেন বর্তমান সরকার নারী উদ্যোক্তাদের কল্যানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার নারী উদ্যোক্তাদের পূনর্বাসন ও পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশের নারী উদ্যোক্তারা দেশের গন্ডি পেরিয়ে বিশ্বময় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। বর্তমান সময়ে অনলাইনে খুব সহজ ভাবে ই-কমার্সের মাধ্যমে বিশ্বময় বিজনেস সম্প্রসারন সম্ভব হয়েছে শুধুমাত্র শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুফলে।

ডিজিটালাইজেশনের কারনে এখন সফট ওয়ার্কের মাধ্যমে আমাদের উদ্যোক্তারা খুব সহজেই ভোক্তাদের হাতে পৌছে দিচ্ছে প্রয়োজনীয় পন্য। ডিজিটাল বাজার এখন সবার হাতের মুঠোয়। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আমরা শেখ হাসিনার নেতৃত্বে স্মাট বাংলাদেশের সুফল দেখতে পাবো।

তিনি দেশীয় পন্য উৎপাদন ও বিপননের উপর গুরুত্ব আরোপ করেন।

তিনি সোমবার রাজধানীর ধানমন্ডি কনভেনশন হলে দেশের শীর্ষ নারী উদ্যোক্তাদের অংশ গ্রহনে অনুষ্ঠিত”নক্ষত্র নারী ফাল্গুন মেলা ও সেরা নক্ষত্রের খোজেঁ ২০২৩এর উদ্বোধন কালে এসব কথা বলেন। উদ্বোধন শেষে তিনি অতিথি ও আয়োজকদের সাথে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের ভূয়সী প্রশংসার মাধ্যমে উৎসাহ প্রদান করেন।

তিনি অনুষ্ঠান স্থলে পৌছলে নারী উদ্যোক্তারা তাকে ফুল দিয়ে বরন করেন। নক্ষত্র নারী সংগঠনের সভাপতি শাহনাজ ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি টেলিলিংক গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু।

বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কিউকম লিমিটেডের পরিচালক অপারেশন ও সাবেক সচিব মোঃ কামাল উদ্দিন, সেভরি ও স্বাদ ফুডের সিইও লিটন আকন্দ সহ বিশিষ্টজনেরা।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর