শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার কাজিপুরে বেকার মহিলাদের আত্মকর্মসংস্থানে কুটির শিল্প প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  কাজিপুরে পাওনা টাকা চাইতে গিয়ে মারপিটের শিকার কালিয়াকৈরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ৬ জনকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা। উল্লাপাড়ায় অবৈধ দখল উচ্ছেদে বিএনপি-জামায়াত নেতাদের জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন পাঁচ ওয়াক্ত নামাজ দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের চেয়ারম্যান আবু হানিফ আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা। 

নিউইয়র্কে ৬ মে গোল্ডেন জুবিলী বাংলাদেশ কনসার্ট

রিপোর্টারের নাম : / ৩৩৫ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ৩ এপ্রিল, ২০২২

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ারে ৬ মে অনুষ্ঠিত হবে গোল্ডেন জুবিলী বাংলাদেশ কনসার্ট। আজ থেকে ৫০ বছর আগে যে দেশটির সহায়তার জন্য নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ কনসার্ট। আবারও সেই একইস্থানে আগামী ৬ মে স্বল্পোন্নত ও দরিদ্র দেশের শিশুদের সাইবার নিরাপত্তা সহায়তায় ‘গোল্ডেন জুবিলী বাংলাদেশ কনসার্ট’ করতে যাচ্ছে আইসিটি বিভাগের বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ। খবর বাসসর।

এই কনসার্টে যোগ দিচ্ছে বিশ্ববিখ্যাত ব্যান্ড স্কর্পিয়ন্স ও বাংলাদেশের চিরকুট। ৪ এপ্রিল থেকে অনলাইনে টিকেট মাস্টার ডটকমে মিলবে কনসার্টের টিকেট।

শনিবার বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আইসিটি বিভাগের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ন কুমার ঘোষসহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সরদার মোঃ আসাদুজ্জামান, সিটিব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মুহাম্মাদ মারুফ এবং আইসিটি বিভাগের রুটিন দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব খায়রুল আমিন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর