বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমার ছোট ভাই ইমন উল্লাপাড়ায় লাগামহীন থ্রি – হুইলার স্ট্যান্ডের সিরিয়াল পেতে সড়কে বেপরোয়া প্রতিযোগিতা ৪০ বছর ধরে বাঁশের সাঁকোই একমাত্র ভরসা।  গ্রামীণফোন একাডেমিতে ৪ লাখ নিবন্ধন, চাহিদার শীর্ষে এআই কোর্স। কাজিপুরে অসাধু সার বিক্রেতার অর্থদন্ড।  ১১ দলের লংমার্চ ঘিরে নাশকতার আশঙ্কা, সজাগ থাকার আহ্বান সারওয়াত সিরাজ শুক্লার। উল্লাপাড়ায় কোনাগাতী কে,সি, দাখিল মাদ্রাসায় সুধী ও অভিভাবক সমাবেশ উল্লাপাড়ায় বাংলাদেশ ট্রাক – কাভার্ডভ্যান মালিক সমিতির জেলা কার্যালয় উদ্বোধন বিএনপির নাম ভাঙিয়ে দুষ্টমি করলে বা অপ্রপ্রয়াস চালালে তা তুলে ধরুন-ওবায়দুর রহমান চন্দন নিয়ন্ত্রণ হারিয়ে জয়পুরহাট গামী প্রতিমন্ত্রীর গাড়ি খাদে, আহত ১ নারী

নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ২ শিক্ষার্থী নিহত

আজিজুর রহমান মুৃন্না, সিরাজগঞ্জঃ / ৩২৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ২১ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জের তাড়াশে দ্রুতগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সোমবার বিকেল ৫টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খাড়ি এলাকায় এ ঘটনাটি ঘটে।

তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আহত একজনকে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রাজশাহীর একটি কলেজে পড়ার সুবাদে উপজেলার বারুহাস ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের শামছুল ইসলামের ছেলে রাব্বির সঙ্গে দেখা করতে রাজশাহী থেকে তার দুই বন্ধু বেড়াতে আসেন। পরে বিকেলে ওই তিন বন্ধু একটি মোটরসাইকেলে চেপে এলাকায় বেড়াতে বের হন। পথিমধ্যে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেড়খাড়ি এলাকায় এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই রাব্বি ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহমতপুর গ্রামের বাসিন্দা শামীম হোসেন নিহত হন।

পরে লোকজন অপর গুরুতর আহত রাজশাহীর তালতা এলাকার একরামুল হকের ছেলে রাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ভর্তি করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর