শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক।  এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। এআই ছবি দিয়ে ভয় দেখিয়ে শারীরিক সম্পর্ক: আড়াই লাখ টাকা ও ৫০টি জুতা পেটায় মিমাংসা করলেন ইউপি চেয়ারম্যান। কৃষিখাত হবে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি-জাতীয় সংসদে প্রধানমন্ত্রী টঙ্গীতে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা এবং নগদ ৫৮ লাখ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। কোনাবাড়ীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত।  সুন্দরগঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক উল্লাপাড়ার রামকৃষ্ণপুর ইউপিতে গ্রাম আদালত বিষয়ে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শাহজাদপুরে ট্রাফিক বিভাগের আয়োজনে জনসচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত তফসিলের আগেই বেড়ায় প্রচারণায় সম্ভাব্য প্রার্থীরা

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের র‌্যালি ও আলচনা সভা

মতিন সরকার / ৩৭৭ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

“আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো” শ্লোগানে হাটিকুমরুল হাইওয়ে থানার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) ১০ টায় হাটিকুমরুল হাইওয়ে থানার আয়োজন এই দিবসটি পালনে বিভিন্ন শ্রমিক সংগঠন, সামাজিক ও রাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করে। হাটিকুমরুল হাইওয়ে থানা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আলোচনা সভার মধ্যদিয়ে কর্মসূচি শেষ হয়।

এ সময় হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ বদরুল কবীর বক্তব্যে বলেন, সড়কে সড়কে খালি হচ্ছে হাজারো মায়ের কোল। সড়ক দুর্ঘটনা বর্তমান সময়ে নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে যা অত্যন্ত বেদনাদায়ক ও অনাকাঙ্ক্ষিত। প্রশাসনের একার পক্ষে সড়ক দুর্ঘটনা পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব নয়। তবে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তাই যাত্রী, চালক, পথচারীসহ সকলকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে এগিয়ে আসতে হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর