মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্ত হত্যা বিজিবি যে প্রেস রিলিজ দিয়েছে তা পুরোটাই বিএসএফের সাজানো কপি-নাসির উদ্দিন পাটোয়ারী দিশেহারা কৃষক বেড়ার চরাঞ্চলে ক্ষুধার্ত শিয়াল খাচ্ছে চিনাবাদাম বাউবিতে এমফিল ও পিএইচডি প্রোগ্রামের ৫ম ব্যাচের গবেষকদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত। সিরাজগঞ্জের সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক ভুয়া নামজারী না করে দেওয়ায় মিথ্যা সংবাদ প্রকাশ। বেড়ায় মাদক বিরোধী অভিযানে ৭ জনের কারাদণ্ড সিরাজগঞ্জে টিভি ক্যামেরা সাংবাদিক এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন লালমনিরহাটের তিস্তা নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু! রাস্তা কেটে ড্রেন নির্মাণ, ভবিষ্যৎ যানজটের আশঙ্কা উল্লাপাড়াবাসী সিরাজগঞ্জে নিজ শিশু মেয়েকে ধর্ষণ চেষ্টার দায়ে বাবার ১০ বছরের কারাদণ্ড  

পিকআপ ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: / ৪৬২ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৩ জুন, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার লক্ষ্মীপুর মোড়ে পিকআপ ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই রাকিব হোসেন নামে ভ্যান চালক নিহত হয়েছে।

১৩ জুন সোমবার দুপুর পৌণে একটার দিকে মুখোমুখি সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে ভ্যান চালকের এক পায়ে গভীর ক্ষত হয় ও মুখমন্ডল থেতলে যায়। এ ঘটনায় পিক-আপ ভ্যান আটক করেছে পুলিশ।

নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মিন্টু রহমান সড়ক দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নওগাঁ জেলার পোরশা থেকে একটি পিক আপ রাজশাহী যাবার পথে এবং মাটির হাড়ি পাতিল বোঝাই একটি ভ্যান চাঁপাইনবাবগঞ্জের লক্ষ্মীপুরে আসার পথে মুখোমুখি সংঘর্ষটি হয়।

নিহত ভ্যান চালক নাচোল উপজেলার বটতলা ডাকাত পুকুর এলাকার মৃত হেরাস মন্ডলের ছেলে রাকিব হোসেন (৫৫)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর