সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের এমপি আয়নুল হকের গাড়িতে হামলার ঘটনায় জামায়াতকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন সিরাজগঞ্জের সলঙ্গায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি আন্তঃজেলা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত সাফল্যের সুতোয় স্বপ্ন বুনে বিশ্বজয়ের পথে উইন্ডি গ্রুপ উল্লাপাড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আব্দুল মোমিনের উদ্যোগে মনোহারা রাস্তা মেরামত কোনাবাড়িতে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, গত ৪৮ ঘন্টায় ১২৯ জন শনাক্ত। বেড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে এক ফার্মেসীকে জরিমানা  কাজিপুরে আবাসন পাচ্ছে ১৮ বীর মুক্তিযোদ্ধা পরিবার  লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলা-চাঁদা না দেওয়ায় গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ বেড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ অপহৃতের মুক্তিপণ ফুফুর সাথে বিয়ে 

প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার আটক। 

নিজস্ব প্রতিবেদক / ১৭৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

গাজীপুরের কোনাবাড়ীতে প্রতারণার অভিযোগে কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার  মিলনকে (২৬) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯ টার সময় তাকে কারখানার মূল ফটক থেকে আটক করা হয়।

আটককৃত মিলন জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার পাইকপাড়া গ্রামের মোফাজ্জলের ছেলে। তিনি কেয়া নীট কম্পোজিট লিমিটেডে স্টোর অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার বিকেল ৪ টার সময় মিলন একটি কভার্ডভ্যানে করে ১ হাজার ৮৪০ কেজি সুতা নিয়ে মূল ফটকে আসলে নিরাপত্তা কর্মীরা চালান দেখতে চায়। তারপর উর্ধ্বতন কর্মকর্তাদের স্বাক্ষর করা একটি চালান কপি দেওয়া হয়। কিন্তু মূল ফটকে দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীর চালান দেখে সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞেস করা হলে সে স্বীকার করে অভাবের তারণায় সুতা বিক্রির উদ্দেশ্যে কর্তৃপক্ষকে না জানিয়ে মূল ফটক দিয়ে বের করতে চেয়েছিলেন। পরে ওই নিরাপত্তা কর্মী কারখানা কর্তৃপক্ষকে জানালে তাকে আটকে রেখে পুলিশকে খবর দেয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন জানান,কেয়া নীট কম্পোজিট লিমিটেডের স্টোর অফিসার মিলন স্বাক্ষর জালিয়াতি করে ১৮৪০ কেজি সুতা বিক্রি করার উদ্দেশ্যে কারখানা থেকে অবৈধ ভাবে বের করার সময় নিরাপত্তা কর্মীরা তাকে আটকে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে কারখানার মূল ফটকের ভেতর থেকে আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর