শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
সিংড়ায় জুলাই দিবসে চেয়ারম্যান প্রার্থী সবুজের ৫শতাধিক ফলজ বৃক্ষের চারা বিতরণ প্রশাসনের নাকের ডগায় মাদক কারবার, সাফাইশ্রীতে উদ্বিগ্ন এলাকাবাসী। সিরাজগঞ্জের সলঙ্গায় ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ও গণমিছিল আসন্ন দুর্গানগর ইউনিয়ন পরিষদ নির্বাচন: ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদে প্রচারণায় রোজিনা খাতুন বেড়ায় যমুনা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ গাজীপুরে আনসারের তৎপরতায় মাদকসেবী আটক। দীর্ঘ কর্মজীবন শেষে এএসআই ইব্রাহিমকে সুসজ্জিত গাড়িতে রাজকীয় বিদায়। জুলাই সনদ বাস্তবায়নে সরকার কে বাধ্য করা হবে- মাওলানা রফিকুল ইসলাম খান লালমনিরহাটে বিএনপি নেত্রীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন বেড়ায় চিহ্নিত ইয়াবা ব্যবসায়ীর ১ বছরের কারাদণ্ড সহ জরিমানা 

প্রতিরক্ষা সহযোগিতায় একমত ঢাকা-দিল্লি

রিপোর্টারের নাম : / ২৬৯ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৩ আগস্ট, ২০২২

বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক, সামরিক বাহিনীগুলোর যোগাযোগ এবং প্রতিরক্ষা-শিল্প সহযোগিতা আরও বাড়াতে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে বৃহস্পতিবার অনুষ্ঠিত বার্ষিক প্রতিরক্ষা সংলাপে এই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরোর তথ্য অনুযায়ী, দিল্লিতে অনুষ্ঠিত এই সংলাপে নেতৃত্ব দেন বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান এবং ভারতের প্রতিরক্ষা সচিব অজয় কুমার। বৈঠকে প্রতিরক্ষা বাণিজ্য এবং প্রতিরক্ষা সামগ্রীর যৌথ উৎপাদনসহ বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে।

ভারত থেকে বাংলাদেশের ৫০ কোটি ডলার প্রতিরক্ষা ঋণ নেওয়ার জন্য যে চুক্তি আছে, তা বাস্তবায়নের বিষয়েও বৈঠকে কথা হয়েছে। ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে চুক্তিটি স্বাক্ষরিত হয়।  দুই দেশের প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে বর্তমানে প্রশিক্ষণ ও শুভেচ্ছা সফরসহ বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর