বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের কাজ শেষ না করেই বিল নিয়ে ঠিকাদার উধাও; বাড়ছে মাদকসেবীদের উপদ্রব।  সিরাজগঞ্জের সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত স্বপ্ন থেকে শিখরে: পুলিশ ক্যাডারে প্রথম হওয়া আনসার সদস্যের সন্তানকে সংবর্ধনা। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পার্স চু রি র সময় যুবক আ ট ক।  আনসারের কড়া নজরদারিতে ময়মনসিংহের দুই স্বাস্থ্য কমপ্লেক্সে দালাল-চোর আটক। দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় লামায় আনসার-ভিডিপির গণসচেতনতা অভিযান। আনসারের ডিজিটাল সমন্বয়ে পরিবারের কাছে ফিরলেন মিলি। ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর ইন্তেকালে বাউবির উপাচার্যের গভীর শোক। আনসারের অভিযানে জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে দালাল আটক। উল্লাপাড়ায় অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ালেন চেয়ারম্যান প্রার্থী আব্দুল মোমিন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কুটুক্তির প্রতিবাদে সলঙ্গায় নৌকা মার্কার চেয়ারম্যান ফোরামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক: / ৪০১ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ৮ জুন, ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও কুটুক্তি, জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সিরাজগঞ্জের সলঙ্গা থানা নৌকা মার্কার চেয়ারম্যান ফোরাম।

বুধবার বিকেলে একটি বিক্ষোভ মিছিল সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সলঙ্গা কদমতলাতে সলঙ্গা থানা নৌকা মার্কার চেয়ারম্যান ফোরামের আহবায়ক ও ঘুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমান সরকারের সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন,সলঙ্গা থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম রেজা,ধুবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রাসেল,সলঙ্গা থানা আওয়ামলীগের সাংগঠনিক সম্পাদক ও সলঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার, জেলা ছাত্রলীগের সদস্য মো: নাসিমসহ প্রমুখ।

এসময় হাটিকুমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহেল কাফী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, সলঙ্গা থানা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক, জাতীয় শ্রমিকলীগ সলঙ্গা থানা শাখার সভাপতি মাসুদ রানা শান্ত, থানা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তালুকদার,হাটিকুমরুল ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আরমান হোসেনসহ ৬টি ইউনিয়নের প্রায় দেড় হাজার নেতাকর্মী ও জন সাধারণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর